নয়াদিল্লি প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নয়াদিল্লি, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বণ্টন নিয়ে একটি অন্তর্র্বতীকালীন চুক্তিতে বাংলাদেশের প্রস্তাব ভারত গ্রহণ করেছে।
যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর শুক্রবার এক যৌথ বিবৃতিতে দু'দেশ পারস্পরিক রূপরেখা বিনিময়ের ঘোষণা দেয়।
শুষ্ক মৌসুমে তিস্তার পানি ভাগাভাগির বিষয়ে ভারত হস্তান্তর করে 'স্টেটমেন্টস অব প্রিন্সিপলস'। একই বিষয়ে বাংলাদেশ হস্তান্তর করে 'ইন্টেরিম এগ্রিমেন্ট'র রূপরেখা।
তিস্তার পানি বণ্টনের বিষয়ে দ্রুত একটি অন্তর্র্বতী চুক্তিতে আসার লক্ষ্যে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন এবং ভারতের মন্ত্রী পবন কুমার বনসাল নিজ নিজ পানিসম্পদ সচিবদের এ রূপরেখা পরীক্ষা করে দেখতে বলেন।
যৌথ বিবৃতিতে দু'দেশের অভিন্ন নদীর তীর সংরক্ষণের কথাও বলা হয়েছে। সভায় ৬৬টি স্বীকৃত পয়েন্ট ছাড়াও ভারতের নতুন আরো ১২টি এবং বাংলাদেশের আরো ২২টি পয়েন্ট তীর সংরক্ষণের জন্য চিিহ্নত করা হয়।
বাংলাদেশের ইছামতি নদীতে ভারতের ড্রেজিং করার বিষয়েও দু'পক্ষ একমত হয়েছে। এ নদীর ২০ কিলোমিটার এলাকায় চর সৃষ্টি হওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে বন্যা হয়।
খাবার পানি হিসেবে বাংলাদেশ ফেনী নদী থেকে ভারতকে এক দশমিক ৮২ কিউসেক পানি দিতেও সম্মত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমআই/১১১৫ ঘ.
bdnews24