২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরু চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

জামালপুর সদর উপজেলার বড়ইতার গ্রামে বৃহস্পতিবার রাতে গরু চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 01:07 PM

Updated : 24 Aug 2022, 07:41 PM

জামালপুর, মার্চ ১৯ (বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলার বড়ইতার গ্রামে বৃহস্পতিবার রাতে গরু চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত হুমায়ুন কবীর (৪০) জামালপুর সদরের চকবেলতৈল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এলাকাবাসীর বরাত দিয়ে জামালপুর সদর থানার ওসি আব্দুল মতিন বলেন, কিছুদিন আগে গ্রামের মোবারক আলীর পাঁচটি গরু চুরি হয়। বৃহস্পতিবার গভীর রাতে মোবারক আলীর লোকজন ওই গোয়াল ঘরে হুমায়ুন কবীরকে পেয়ে গরু চুরির অভিযোগে তাকে আটক করে পেটায়। হত্যার ঘটনার পর ওই বাড়ির লোকজন পালিয়ে গেছে। শুক্রবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৮ ঘ.