২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দুর্ঘটনায় নিহত ২

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে, আহত হয়েছে ৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 05:31 AM

Updated : 24 Aug 2022, 07:40 PM

পাবনা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে, আহত হয়েছে ৭ জন। বৃহস্পতিবার সকালে সাঁথিয়ার কাশীনাথপুরে যাত্রীবাহী বাস ও শ্যালোইঞ্জিনচালিত যান নসিমনের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ওসি ফারুক হোসেন জানিয়েছেন। নিহতরা হলেন- নসিমনচালক আবু সাইদ (৪০) ও যাত্রী মীরা খাতুন (২৫)। মীরা সাঁথিয়া উপজেলার কুয়েতপ্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী। ওসি ফারুক সাংবাদিকদের বলেন, "সকাল ৯টার দিকে পাবনা থেকে নগরবাড়ীগামী একটি বাসের সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইদ ও মীরা মারা যায়।" আহতদের মধ্যে পাঁচজনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং দুজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। এ বিষয়ে সাঁথিয়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাস ও নসিমনটি আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.