ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে উড়ালপথ নির্মাণে জুনের মধ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সফররত কোরিয়ার পার্লমেন্টের সদস্য লি জং হিউকের নেতৃত্বে এক ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।
"সরকারি-বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) উদ্যোগে রাজধানী ঢাকায় উড়ালপথ (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণের একটি প্রস্তাব পাওয়া গেছে," জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "এখন প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই চলছে। চলতি অর্থবছরের মধ্যেই (আগামী জুনের মধ্যে) এই উড়ালপথ নির্মাণের লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক চুক্তি হতে পারে। এরপর কাজ শুরু হবে।"
এছাড়া পিপিপি উদ্যোগে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্যও বেসরকারি খাত থেকে প্রস্তাব পাওয়া গেছে বলে জানান তিনি।
উড়ালপথ নির্মাণে কোন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হতে পারে সে বিষয়ে কিছু জানাননি অর্থমন্ত্রী।
"পিপিপি প্রকল্পে পরিকল্পনামতো অগ্রগতি হয়নি," উল্লেখ করে মুহিত বলেন, "এ কারণে সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ পাঁচশ কোটি টাকা কমিয়ে দুই হাজার কোটি টাকায় নামিয়ে আনার চিন্তা করছি।"
পিপিপি নিয়ে একটি প্রকাশনা (অবস্থানপত্র) করেছে সরকার। 'সরকারি-বেসরকারি অংশিদারিত্ব উদ্যোগে নব-উদ্যম বিনিয়োগ প্রয়াস' নামের অর্থমন্ত্রণায়ের এই প্রকাশনাটি ১১ জুন বাজেট পেশের দিন প্রকাশ করা হয়। বাজেট সংক্রান্ত অন্যান্য বইয়ের সঙ্গে ওই প্রকাশনাটিও সংসদ সদস্য, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সরবরাহ করা হয়। পিপিপি নিয়ে ওই প্রকাশনা ছাড়া সরকারের আর কোনো অগ্রগতি নেই।
প্রকাশনায় পিপিপি'র উদ্যোগে সাতটি সুবিশাল প্রকল্প বাস্তবায়নের তালিকা দেওয়া হয়। এই সাত প্রকল্পের মধ্যে ছয় প্রকল্প বাস্তবায়নে কী পরিমাণ টাকা খরচ হবে তারও একটি হিসাব দেওয়া হয়।
ওই তালিকারই একটি প্রকল্প ঢাকার উড়ালপথ। এ প্রকল্পে নির্মাণ ব্যয় ধরা হয় ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার।
বাকি প্রকল্পগুলো হলো
bdnews24