২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ পৌরসভায় পানির সংকট

চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় গোপলগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 04:50 PM

Updated : 24 Aug 2022, 07:33 PM

গোপালগঞ্জ,মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় গোপলগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এ কারণে পূর্ব মিয়াপাড়া ও বেদগ্রাম পূর্বপাড়ার গ্রাহকদের প্রতিদিন দুই কিলোমিটার দূরে পাশের গ্রাম থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আতিকুর রহমান পিটু পানি সমস্যার কথা স্বীকার করে বলেন, "পৌর এলাকায় পানির গ্রাহক বৃদ্ধি পাওয়ায় চাহিদা মোতাবেক পানি সরবরাহ করা যাচ্ছে না। "সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে আমরা দু'টি ট্যাঙ্কসহ আটটি গভীর নলকূপ স্থাপনের প্রকল্প হাতে নিয়েছি। একনেক অনুমোদন দিলেই ব্যবস্থা নেওয়া হবে।" বেদগ্রামের নূরজাহান বেগম (৫৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, পৌরসভার অধিকাংশ এলাকায় সকালে মাত্র ৩০ মিনিট পানি সরবরাহ করা হচ্ছে। ফলে পরিবার প্রতি প্রতিদিন ৩/৪ কলসের বেশি পানি কেউ পাচ্ছে না। মিয়াপড়ার আমেনা বেগম (২৮) বলেন, পানি না পেলেও প্রতিমাসে বিল দিতে হচ্ছে নিয়মিত। পৌর কতর্ৃৃপক্ষকে এ ব্যাপারে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৪৫ ঘ.