২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে দুর্ঘটনায় নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 06:29 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

জামালপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের বকশীগঞ্জে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। বকশীগঞ্জ থানার ওসি নাসিরউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনে সকাল সাড়ে ৮টায় একটি ভটভটি (শ্যালোইঞ্জিন দিয়ে তৈরি যান) উল্টে হতাহতের ওই ঘটনা ঘটে। ভটভটিটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে মনজুরুল কাদের (৫০) নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানায়। মনজুরুলের বাড়ি বকশীগঞ্জের পাখিমারা গ্রামে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২২ ঘ.