ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বেসরকারি ল্যান্ডফোন প্রতিষ্ঠান ঢাকা ফোনের চেয়ারম্যান ও জিএমসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
রোববার বিকাল ৫টায় রাজধানীর মহাখালীর রূপায়ন টাওয়ারের ১৯ তলায় ঢাকা ফোনের প্রধান সংযোগ কক্ষে এ অভিযান চালায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র্যাব।
এই কক্ষ থেকে সারাদেশে ঢাকা ফোনের সংযোগ নিয়ন্ত্রিত হয়।
বিটিআরসির কর্মকর্তা জুনিয়র কনসালটেন্ট কাওসার আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ অভিযানে বিটিআরসি ও র্যাব কর্মকর্তারা সেখানে অবৈধ ভিওআইপি কলের আলামত পান। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ফোন কতৃপক্ষ কোন জবাব দিতে পারেনি।
ওই সময় সেখান থেকে ঢাকা ফোনের চেয়ারম্যান হায়াতুজ্জামান, মহাব্যবস্থাপক (প্রকৌশল) হারুন-আল-আতাহার, পরিচালক কে এম শহিদুল
bdnews24