মাদারীপুর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীর নাব্যতা হ্রাস ও ফেরি স্বল্পতার কারণে মাওয়া ও কাওড়াকান্দি ফেরিঘাটে যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার রাতে থেকে শনিবার সারাদিন উভয় ঘাটে প্রায় পাঁচ শ' যাত্রী পরিবহন ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ট্রান্সপোর্ট সুপারিটেনডেন্ট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার গভীর রাত থেকেই ঘাট এলাকায় অচলাবস্থা প্রকট হয়ে ওঠে। দুইটি ফেরি বিকল থাকায় নয়টি ফেরি দিয়ে এ নৌরুটে ফেরি পারাপার করতে হচ্ছে।
তিনি বলেন, নদীর নাব্যতা কম থাকায় ফেরিতে স্বাভাবিকের চেয়ে কম যানবাহন বহন করতে হচ্ছে। এ ছাড়া কাওড়াকান্দির ১ ও ৩ নম্বর ঘাট প্রায় অচল বলা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24