২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ খুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 05:26 AM

Updated : 24 Aug 2022, 07:31 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম আমেনা বেগম (৩৫)। স্বামী আকরাম আলীর বাড়ি চাতলপাড় ইউনিয়নের লালপুর গ্রামে শনিবার ভোররাতে তাকে হত্যা করা হয়। আমেনার নামে থাকা জমি বিক্রির জন্য আকরাম চাপ দিয়ে আসছিলো বলে নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, স্বামীর কথায় আমেনা রাজি না হওয়ায় তাকে গলাটিপে হত্যা করে আকরাম। পুলিশ আকরামকে গ্রেপ্তার করেছে। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.