২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবির নেতা ইকরাম সাতদিনের রিমান্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলার আসামি শিবির নেতা ইকরাম হোসেনকে সাতদিন জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 01:58 PM

Updated : 24 Aug 2022, 07:25 PM

রাজশাহী, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলার আসামি শিবির নেতা ইকরাম হোসেনকে সাতদিন জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত। বুধবার দুপুরে ইকরামকে রাজশাহী মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে মতিহার থানা পুলিশ ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন জানায়। শুনানি শেষে হাকিম আমিরুল ইসলাম সাতদিনের অনুমতি দেন। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইকরামকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। রোববার বিকালে ঢাকার ধামরাই থেকে র‌্যাব-১ এর সদস্যরা রাবির সৈয়দ আমীর আলী হল শাখা শিবিরের সভাপতি ইকরামকে গ্রেপ্তার করে। তিনি ইসলামি শিক্ষা বিভাগের