২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকার আশপাশে মিছিল-জমায়েত নিষিদ্ধ

প্রশিকা ভবনের আশপাশে সবধরণের সভা-সমাবেশ, জমায়েত ও মিছিল নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 01:21 PM

Updated : 24 Aug 2022, 07:25 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশিকা ভবনের আশপাশে সবধরণের সভা-সমাবেশ, জমায়েত ও মিছিল নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ। ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারায় ১০ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। প্রশিকা ভবনের দখল গ্রহণকে কেন্দ্র করে বিবদমান দুটি পক্ষের বিরোধে এলাকায় আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রশিকা ভবনের দখল নিয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ ও বর্তমান কমিটির মধ্যে প্রায় একবছর ধরে বিরোধ চলছে। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। ভবনের দখল নিয়ে এর আগে তিন দফায় দুপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯১৭ ঘ.