২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত উৎপাদন বেড়েছে, তবে কমেনি ভোগান্তি

দেশে মোট বিদ্যুত উৎপাদন বাড়লেও তার সুফল পাচ্ছে না সাধারণ গ্রাহকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 06:06 AM

Updated : 24 Aug 2022, 07:26 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে মোট বিদ্যুত উৎপাদন বাড়লেও তার সুফল পাচ্ছে না সাধারণ গ্রাহকরা। গত সপ্তাহে তিন দিনে দৈনিক ৪ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুত উৎপাদন হয়েছে, গত সেপ্টেম্বরের পর এটাই সর্বোচ্চ। গ্যাসচালিত বিদ্যুত কেন্দ্রগুলোতে বাড়তি জ্বালানি সরবরাহে এ ফল পাওয়া গেছে বলে জানিয়েছে জ্বালানি, বিদ্যুত ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়। এ সময়ে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুত যোগ হলেও চাহিদা ৪৫০ মেগাওয়াট বেড়ে যাওয়ায় তাতে সাধারণ গ্রাহকদের ভোগান্তির অবসান হয়নি। বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুত সেলের পরিচালক মোহাম্মদ হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে সরকার এ গ্রীষ্মে বিদ্যুত উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিলে গ্যাস সরবরাহ বাড়ানো হয়।" গ্যাসচালিত সচল বিদ্যুত কেন্দ্রগুলোতে প্রতিদিন প্রায় ৭০ কোটি মেট্রিক কিউবিক ফুট গ্যাস প্রয়োজন, যা দেশে উৎপাদিত মোট গ্যাসের প্রায় ৩৫ শতাংশ। দেশের মোট বিদ্যুতের ৯০ শতাংশ এ সব গ্যাসচালিত বিদ্যুত কেন্দ্রগুলোতেই উৎপাদিত হয়। এ সব বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়লেও তা যথেষ্ট নয়। গত সোমবার শুধু গ্যাসের অভাবে মোট উৎপাদন ক্ষমতার মধ্যে ৭৭২ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা যায়নি। স