২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জসিমউদ্দিন বিটিভিকে ব্যবহার করছেন'

উপনির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) জসিমউদ্দিন রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সহ-সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 12:33 PM

Updated : 24 Aug 2022, 07:23 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপনির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) জসিমউদ্দিন রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সহ-সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে বনানীতে নিজের বাসায় সাংবাদিকদের ব্রিফিংয়ে হাফিজ বলেন, "ভোলা-৩ আসনে উপনির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের জসিমউদ্দিন বিটিভিকে ব্যবহার করছেন। আমার ও আমার দলের বিরুদ্ধে নানা মিথ্যাচার করছেন, অপপ্রচার চালাচ্ছেন। এসব কার্যক্রম সুষ্ঠু উপনির্বাচনে পরিপন্থি। এরকম অন্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন।'' ২০০৯ সালের ১৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী জসিমউদ্দিন মেজর হাফিজকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের মাঝামাঝি মেজর হাফিজের রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট জমিসউদ্দিনের সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা করে। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগও জমিসউদ্দিনের সদস্যপদ অবৈধ ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশন জানুয়ারি মাসে এক প্রজ্ঞপানের মাধ্যমে ভোলা-৩ আসনটি শূণ্য ঘোষণা করে। ফেব্র"য়ারি মাসে স্পিকার আবদুল হামিদ সংসদে ওই আসনটি শূন্য ঘোষণার বিষয়টি সংসদকে জানান। সংবিধান অনুযায়ী শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠানে বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশনও জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা নেবে। ১৫ মার্চ ভোলা-৩ আসনের ভোটার তালিকা ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮২৫ ঘ.