২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়া লাশ

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন থেকে মঙ্গলবার ট্রেনে কাটা পড়া একটি লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 11:05 AM

Updated : 24 Aug 2022, 07:24 PM

গাজীপুর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন থেকে মঙ্গলবার ট্রেনে কাটা পড়া একটি লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। সকাল ৮টার দিকে অজ্ঞাতনামা এই যুবক রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর। এসআই জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬৪৮ ঘ.