২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদফা ওয়াকআউট বিএনপির

বরিশালের শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যায়ের নাম পরিবর্তনে বিল আনার প্রতিবাদে মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতেই এক দফা ওয়াকআউট করেছে বিরোধী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 10:48 AM

Updated : 24 Aug 2022, 07:24 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যায়ের নাম পরিবর্তনে বিল আনার প্রতিবাদে মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতেই এক দফা ওয়াকআউট করেছে বিরোধী দল। ওয়াকআউটের আগে বিএনপির সংসদ সদস্য মওদুদ আহমেদ বিলটির ওপর আপত্তি তুলে বলেন, "এটা একটি প্রতিহিংসামূলক বিল। জিয়ার নাম মুছে ফেলতে কোনো কারণ ছাড়াই এ বিলটি সরকার এনেছে। আমরা এর নিন্দা জানাই। এর প্রতিবাদে ওয়াকআউট করছি।" এ সময় স্পিকার বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতি শিক্ষামন্ত্রীর বক্তব্য শোনার অনুরোধ জানালে তারা ওয়াকআউট না করে নিজ নিজ আসনে বসেন। মন্ত্রীর বক্তব্য শেষে বিএনপিসহ তার শরিকরা বিকাল ৩টা ৪৮ মিনিটে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায়। তবে ১০ মিনিট পর আবার ফিরে আসে। ওই সময়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, "১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার আমলে এ বিশ্ববিদ্যালয়টি (বরিশাল) স্থাপনের সিদ্ধান্ত হয়। ওই অঞ্চলের জনগণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয করার। কিন্তু জোট সরকারের আমলে ওই বিশ্ববিদ্যালয়টির কাজ বন্ধ করে উল্টো নাম পরিবর্তন করে জিয়াউর রহমানের নামে করা হয়।" "আমরা কোনো প্রতিহিংসামূলক কিছু করিনি। জনগণের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার কাজ শুরু করতে ইতিমধ্যে প্রকল্পের কাজ শুরু করেছি", বলেন মন্ত্রী। মওদুদ এর আগে বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের সমালোচনা করে বলেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎসহ মানুষের নানা সমস্যা সমাধানের কথা চিন্তা না করে সরকার জিয়ার নাম মুছে ফেলার কাজকে অগ্রাধিকার দিচ্ছে। তবে তাদের জানা উচিত, আওয়ামী লীগ এ রকম কাজ করেছে বলে ২০০১ সালে জনগণ তাদের ক্ষমতায় পাঠায়নি। "বিএনপি আগামীতে আবার ক্ষমতায় গেলে এ নাম বদলানো হবে। তাই সরকারকে বলব, নাম বদলের এ সংস্কৃতি থেকে আওয়ামী লীগ সরে আসবে", বলেন মওদুদ। আইন প্রণয়ন কার্যাবলীতে শিক্ষামন্ত্রী মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল-২০১০ এবং শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়, বরিশাল (সংশোধন) বিল দুটি উপত্থাপন করেন। পরে বিল দুইটি পরীক্ষা-নিরীক্ষার করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত দেয় সংসদ। মানসম্মত শিক্ষার স