ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে নভোথিয়েটার মামলার পর মিগ-২৯ মামলাও বাতিল করেছে হাইকোর্ট। এ মামলাটিও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দায়ের করা হয়েছিলো।
মিগ-২৯ মামলা বাতিল করে মঙ্গলবার হাইকোর্টের দেওয়া রায়ে বলা হয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের প্রভাবে অসৎ উদ্দেশ্যে এ মামলা করা হয়।
মামলাটি করেছিলো বিলুপ্ত র্দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায়। এতে বলা হয়, আটটি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অপর ছয় আসামির পদক্ষেপে রাষ্ট্রের ১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ক্ষতি হয়েছে।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলে তার বৈধতা চ্যালেঞ্জ করে হাসিনা রিট আবেদন করেন।
ওই রিট আবেদনের রায়ে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ বলেছে, শেখ হাসিনার ভাবমূর্তি ও জনপ্রিয়তা ক্ষুণ
bdnews24