২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশন ৬ এপ্রিল পর্যন্ত

সংসদের চলতি চতুর্থ অধিবেশন ৬ এপ্রিল পর্যন্ত চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 04:29 PM

Updated : 24 Aug 2022, 07:21 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের চলতি চতুর্থ অধিবেশন ৬ এপ্রিল পর্যন্ত চলবে। সোমবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, প্রয়োজনে স্পিকার চলতি অধিবেশনের সময়সীমা বাড়াতে-কমাতে পারবেন। সভায় জানানো হয়, ৪ মার্চ পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সরকারি ও বিরোধী দলের ১৮৭ জন সংসদ সদস্য মোট ৩০ ঘণ্টা ২১ মিনিট আলোচনা করেছেন। চলতি অধিবেশনে অর্থমন্ত্রী ২০০৯-১০ অর্থবছরের বাজেটের প্রথমার্ধের বাস্তবায়ন, অগ্রগতি ও আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। । সভায় অন্যদের মধ্যে কমিটির সদস্য হুসেইন মুহাম্মদ এরশাদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ আব্দুস শহীদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, মো. ফজলে রাব্বী মিয়া, মো. রহমত আলী, রাশেদ খান মেনন ও আব্দুল মতিন খসরু উপস্থিত ছিলেন। গত ৪ জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণের মধ্যদিয়ে চলতি অধিবেশন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/জিএনএ/২২১৮ ঘ.