চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শনিবার আগুনে একটি স্টিল মিল ও পুরাতন কাপড়ের গুদাম পুড়ে গেছে।
মহানগরীর বায়েজীদ থানাধীন রৌফাবাদ এলাকায় পরিত্যক্ত কাপড়ের গুদাম এবং জেলার সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় পিএইচপি স্টিল কারখানায় এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে রৌফাবাদ এলাকার কিকেকে গার্মেন্টসের পরিত্যক্ত কাপড়ের গুদামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগে। সাড়ে ১২ টার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হন।
সীতাকুণ্ডের পিএইচপি স্টিল কারখানায়ও বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জানান ফজলুল কাদের।
তিনি বলেন, "আগুনে ওই প্রতিষ্ঠানটির স্টিল ফ্রেম ফাইবার অপটিক প্ল্যান্ট পুড়ে গেছে।"
উভয় ঘটনায়ন কেউ হতাহত হননি বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জিএনএ/১৯৪৮ ঘ.
bdnews24