ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের ওপর হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে ব্যাংককে শুক্রবার বিক্ষোভ হয়েছে বলে খবর দিয়েছে রেডিও অস্ট্রেলিয়া।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘ কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বৌদ্ধভিক্ষুরা।
রাঙামাটির বাঘাইছড়িতে ফেব্র"য়ারির ১৯-২০ তারিখের ঘটনার পর থেকে অনেক আদিবাসী নিখোঁজ বলে দাবি করে বিক্ষোভকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশ জুম্ম বৌদ্ধ ফোরামের সদস্য ভিক্ষু অর্জুন চাকমা বলেন, "আদিবাসীদের বিরুদ্ধে সেনা অভিযান বন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বার্তা পাঠাতে আমরা জাতিসংঘকে অনুরোধ করছি।"
এসময় তিনি ফেব্র"য়ারির ঘটনা নিয়ে বাংলাদেশের পত্রিকায় প্রকাশিত ছবি দেখান বিক্ষোভস্থলে উপস্থিত প্রতিবেদকদের। এর মধ্যে একটি বুদ্ধ মূর্তিও রয়েছে যা থাইল্যান্ড পার্বত্য অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপহার হিসেবে দিয়েছিল।
বাঘাইছড়ির কয়েকটি এলাকায় ১৯ ফেব্র"য়ারি রাত থেকে আদিবাসীদের অন্তত ৫০টি ঘরে আগুন দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/১৮৩৫ ঘ.
bdnews24