২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলগঞ্জ উপজেলার ৭ কার্যালয় তছনছ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে শুক্রবার গভীর রাতে তালা ভেঙ্গে সাতটি কার্যালয় তছনছ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 11:09 AM

Updated : 24 Aug 2022, 07:16 PM

মৌলভীবাজার, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে শুক্রবার গভীর রাতে তালা ভেঙ্গে সাতটি কার্যালয় তছনছ করেছে দুর্বৃত্তরা। কার্যালয় গুলো হচ্ছে- উপজেলা ভূমি, নির্বাচন, স্যাটেলমেন্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), যুব উন্নয়ন, প্রাথমিক শিক্ষা ও কৃষি কার্যালয়। কমলগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবগুলো কার্যালয়ের দরজার তালা ভেঙ্গে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে। তারা সাতটি কার্যালয়ের ১২টি কক্ষের ২৪টি টেবিলের ড্রয়ার ও ২০টি স্টিল আলমারীর তালা ভেঙ্গে মূল্যবান কাগজপত্র তছনছ করে। ওসি বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। এটি চুরি না অন্য কিছু তা খতিয়ে দেখতে হবে। কমলগঞ্জ উপজেলা সার্ভেয়ার মামুন আহমদ বলেন, "তছনছ হলেও কোন কাগজপত্র খোয়া যায়নি। তবে কার্যালয়ের ব্যবহারের কিছু সামগ্রী চুরি হয়েছে।" কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূর মোহাম্মদ বলেন, একই রাতে পতনউষার ইউনিয়নের রাধাগোবিন্দপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয় কক্ষের আলমারীর খুলে কাগজপত্র তছনছ করা হয়। তিনি জানান, মাস খানেক আগে তার বাসার আলমারী ভেঙ্গে টাকা চুরি করে দুর্বৃত্তরা। শিক্ষা কর্মকর্তা আরো জানান, গত ১১ ফেব্র"য়ারি উপজেলা পরিষদের আবাসিক এলাকায় বসবাসরত কমলগঞ্জ থানার একজন উপ-পরিদর্শকের (এসআই) বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৬ ঘ.