২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের 'ফতোয়াবাজ' সেই এসআইকে প্রত্যাহার

নারীদের বোরকা পরে চলাচলে বাধ্য করার অভিযোগ ওঠার চার দিন পর রংপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেনহাজউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 07:41 AM

Updated : 24 Aug 2022, 07:17 PM

রংপুর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীদের বোরকা পরে চলাচলে বাধ্য করার অভিযোগ ওঠার চার দিন পর রংপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেনহাজউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজশাহী বিভাগীয় উপমহা পুলিশ পরিদর্শকের কার্যালয় থেকে মেনহাজকে প্রত্যাহারের নির্দেশ আসে বলে সাংবাদিকদের জানিয়েছেন রংপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আমজাদ হোসেন সরকার। তিনি বলেন, এসআই মেনহাজকে শুক্রবারের মধ্যে শুক্রবারের মধ্যে রাজশাহীতে রিপোর্ট করতে বলা হয়েছে। এসআই মেনহাজের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গত ১ মার্চ রংপুর শহরের সুরভী উদ্যান ও চিড়িয়াখানা থেকে বোরকাবিহীন নয় তরুণীকে আটক করে। মেনহাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি নারীদের বোরকা পড়ে বের হওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই ঘটনার প্রতিবাদে বিভিন্ন নারী সংগঠনসহ রাজনৈতিক দল সোচ্চার হয়। একটি রিট আবেদন হলে হাইকোর্টও সরকারের কাছে এর ব্যাখ্যা চায় এবং বোরকাবিহীন কোনো নারীকে হয়রানি না করার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.