ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল ও নিরবচ্ছিন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ''দেশে ক্রমবর্ধমান বিদ্যুত ঘাটতি, তীব্র লোডশেডিঙে জনহীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অথচ সরকার উৎপাদন বৃদ্ধি না করে বরং বিদ্যুতের দাম বাড়িয়ে শিল্প ও কৃষি উৎপাদনসহ মানুষের জীবনযাত্রা মারাত্মক ব্যাহত করে তুলেছে।''
লোডশেডিং কমানোয় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০২৩ ঘ.
bdnews24