২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর বিরুদ্ধে বসুন্ধরার মামলা

প্রথম আলোর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে ঢাকার একটি আদালতে মামলা করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 12:52 PM

Updated : 24 Aug 2022, 07:15 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম আলোর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে ঢাকার একটি আদালতে মামলা করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। মামলায় বিবাদি করা হয়েছে প্রথম আলোর সম্পাদক-প্রকাশক মতিউর রহমান, পত্রিকাটির মালিক ব্যবসায়ী লতিফুর রহমান, সংশ্লিষ্ট প্রতিবেদক ও পত্রিকাটির সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান, কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য ও প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান ট্রান্সক্রাফট লিমিটেডকে। আকবর সোবহান বৃহস্পতিবার বিকেলে ঢাকার যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতে মামলাটি দায়ের করেন। বাদির আর্জিতে বলা হয়, "গত বছরের ১২ অক্টোবর বিবাদিরা পরস্পর যোগসাজশে বিদ্বেষমূলকভাবে 'বসুন্ধরাকে রক্ষায় রাষ্ট্রযন্ত্র মরিয়া' শিরোনামে খবর এবং কার্টুন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বসুন্ধরার চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের নামে মানহানিকর সংবাদ পরিবেশন করা হয়।" মামলা দায়েরে আদালত ফি দেওয়া হয় ৪০ হাজার ২৫০ টাকা। পরদিন ১৩ অক্টোবর 'হলুদ সাংবাদিকতার অভিযোগ