সৈয়দ নাহাস পাশা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
লন্ডন, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের দারিদ্র্য দূর করায় বাধা জলবায়ু পরিবর্তন ও দুর্নীতি।
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) পার্লামেন্টারি সিলেক্ট কমিটি বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
বাংলাদেশ বিষয়ে প্রকাশিত ৬৪ পৃষ্ঠার এ প্রতিবেদনে বলা হয়, ১৯৯০-এর দশকের তুলনায় ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ দারিদ্র্যহার ১৭ শতাংশ কমাতে পেরেছে। ১৯৯০-এ এ হার ছিলো ৫৭ শতাংশ, ২০০৫-এ তা কমে হয় ৪০ শতাংশ। এরপরও দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য অনেক কিছুই করার রয়েছে।
ডিএফআইডি বাংলাদেশে তার কার্যক্রম তদন্ত করার ঘোষণা দেয় গতবছর। সেবছরের নভেম্বর মাসে যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সিলেক্ট কমিটির সদস্যরা বাংলাদেশ সফরে আসেন। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য ও বাংলাদেশের ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে লিখিত প্রমাণ সংগ্রহ করে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের যাদের কাছ থেকে লিখিত প্রমাণ নেওয়া হয় তাদের মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি এবং যুক্তরাজ্য সরকারও রয়েছে।
সিলেক্ট কমিটি অবশ্য গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বৃটিশ পার্লামেন্টে তিনবার মৌখিক প্রমাণ সংগ্রহ অনুষ্ঠানও আয়োজন করে।
প্রতিবেদনে বলা হয়, অর্থনীতির ধারাবাহিক উন্নয়ন সত্ত্বেও নিম্নমানের শাসনব্যবস্থা ও উচ্চ মাত্রার দুর্নীতির কারণে বাংলাদেশে দারিদ্র্য দূর করায় ব্যাপক সাফল্য আসছে না। একের পর এক যে সরকারই এসেছে তারা দরিদ্র ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রয়োজন মেটাতে ব্যর্থ হচ্ছে।
রাষ্ট্রীয় ক্ষমতা দারিদ্র্য দূর করার বদলে প্রায়ই ব্যক্তিগত ও দলের সমর্থকদের জন্যই ব্যবহার হয়েছে বলেও প্রতিবেদনে মন্তব্য করা হয়।
১১ সদস্যের সিলেক্ট কমিটির চেয়ারম্যান লিবারেল ডেমোক্র্যাট দলীয় এমপি ম্যালকম ব্র"স। তিনি বলেন, "বাংলাদেশে ছয় কোটি ৪০ লাখ মানুষের দৈনিক আয় এক ডলারেরও কম। এদের মধ্যে সাড়ে তিন কোটি মানুষ চরম দরিদ্র এবং দেড় কোটি মানুষের দৈনিক আয় প্রায় ২০ পেনি।"
তিনি বলেন, "বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনগণ লাভবান হয় না এবং রাজনৈতিক পদ্ধতির কারণে এরা পিছিয়ে থাকে। ডিএফআইডির কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতা ও দায়বদ্ধতার বিষয়টি নিশ্চিত করতে চায় ডিএফআইডি।"
ম্যালকম বলেন, "যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সাহায্য পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ চতুর্থ। চলতি অর্থ বছরে বাংলাদেশে ডিএফআইডির ১২ কোটি ৫০ লাখ ডলারের সহায়তা কর্মসূচি রয়েছে।"
২০১০-১১ সালে বাংলাদেশে ডিএফআইডির সহায়তা ১৫ কোটি ডলারে দাঁড়াবে জানিয়ে তিনি বলেন, "এর ফলে দ্বিপাক্ষিক হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশে সবচেয়ে বড় দাতা হবে।"
তিনি বলেন, "যুক্তরাজ্যে বসবাসরত পাঁচ লাখ বাংলাদেশি বৈদেশিক মুদ্রা ও অন্যান্য সাহায্যের মাধ্যমে বাংলাদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।" এ প্রবাসীদের সহায়তায় বাংলাদেশে শাসনব্যাবস্থার উন্নতি ও দারিদ্র কমানোর কাজে গতি আসতে পারে বলে মন্তব্য করেন ম্যালকম।
"বাংলাদশেরে ভবষ্যিৎ সমৃদ্ধেিত অবদান রাখতে তাদরে যোগ্যতা ও ইচ্ছা রয়ছে।ে বাংলাদশেরে শাসনব্যবস্থার উন্নয়ন ও দারদ্র্যি বেিমাচনে গৃহীত পদক্ষপে তাদরে এ সহযোগতিার মাত্রা আরো বাড়াতে পার।ে"
প্রতিবেদনে বাংলাদেশের উদ্ভাবনীক্ষমতাসম্পন্ন এনজিও স
bdnews24