২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা নিষ্পত্তি করে এ বছরই ৭৯ ইউপিতে নির্বাচনের উদ্যোগ

মামলার কারণে আটকে থাকা ৭৯ ইউনিয়ন পরিষদে এ বছরই নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 12:15 PM

Updated : 24 Aug 2022, 07:15 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার তেজগাঁও উন্নয়ন সার্কেলের মাতুয়াইল, শ্যামপুর ও দনিয়া- এই তিন ইউনিয়ন পরিষদে ১৯৮৮ সালের পর আর নির্বাচন হয়নি। অর্থাৎ নিয়মানুযায়ী পাঁচ বছর পর অর্থাৎ ১৯৯৩ সালেই এ তিন ইউপির মেয়াদ ফুরিয়েছে। শুধু ঢাকায় নয়, স্থানীয় সরকার বিভাগের উদাসীনতা ও মামলা জটিলতায় দেশের ২৬ জেলায় ৩১ উপজেলার ৭৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন ঝুলে আছে প্রায় দেড় যুগ ধরে। তবে এখন নির্বাচন কমিশন (ইসি) মামলাগুলো নিষ্পত্তি করে এ ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে তাগিদ দিয়ে চিঠিও পাঠিয়েছে ইসি সচিবালয়। ইসি আশা করছে, এ বছরই এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন করা যাবে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় সরকার বিভাগকে এ সব মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছি। তারা আইন মন্ত্রণালয়ের পরামর্শ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমাদের জানাবে। মামলা নিষ্পত্তি হলে ইসি এ বছরই ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর আলোকে নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালা তৈরিও শেষ পর্যায়ে। দেশের ৪ হাজার ৫০৪টি ইউনিয়ন পরিষদের বেশিরভাগই এখন মেয়াদোত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৭৯টি আটকে আছে মামলায়। সাখাওয়াত বলেন, "আমরা খোঁজ নিয়ে দেখেছি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি কিংবা তাদের লোকজন ক্ষমতায় দীর্ঘদিন থাকার লক্ষ্যেই মামলা করে থাকে।" সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৪ হাজারের বেশি ইউপিতে নির্বাচন হয়। আগামী মে মাস থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার কথা প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাও ইতিমধ্যে জানিয়েছেন। সাখাওয়াত বলেন, "আগে তিনমাস ধরে ইউপি নির্বাচন হয়েছে। এবার আমরা দেশের বিভিন্ন অঞ্চলকে ভাগ করে নির্বাচন সম্পন্ন করতে চাই। প্রথম পর্যায়ে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় ১৫ জেলার কিছু ইউনিয়নের নির্বাচন হবে।" ১৯৯০ ও ১৯৯২ সালের পর নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া, বন্দর, মুছাপুর, ধামগড় ও মদনপুর এবং নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর ও গোপনগর, রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউপি'র নির্বাচন আর হয়নি। ১৯৯৫, ১৯৯৭ ও ১৯৯৮ সালের পর নির্বাচন হয়নি এমন ইউনিয়নের মধ্যে রয়েছে- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট, সদর উপজেলার নোয়াখালী এবং সুবর্ণচর উপজেলার চর জব্বর, চর জুবলি, চরবাটা ও চর ক্লার্ক; বান্দরবান সদরের রাজবিলা, কুহালং, বান্দরবান, সুয়ালক ও টংকাবর্তী; ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া। কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া; খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা; কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা; লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ও চর গাজী; নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর; গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও শ্রীফলতলী; শরিয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা, বড়কান্দি ও মুলনা; বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা; সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড় ও জকিগঞ্জা; বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ; সারিয়াকান্দির চালুয়াবাড়ী; পাবনার ভাঙ্গুয়া। নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ী ও মাঝগাঁও; দিনাজপুরের বিরল উপজেলার বোচাগঞ্জ; লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার; যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ও দরাজহাট; মাগুড়ার শ্রীপুর উপজেলার শ্রীকোল এবং কুষ্টিয়া সদরের জগতি, মজমপুর ও বারখাদা। ২০০৩ এরপর মামলায় ঝুলে আছে আরো যে সব ইউপি'র নির্বাচন