২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা

এক স্থানে একই সময়ে আহলে সুন্নাত ও কওমী মাদ্রাসাপন্থীরা সভা আহ্বান করায় ব্রাহ্মণবাড়িয়া সদরে ১৪৪ ধারা জারিয়ে সব মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 09:26 AM

Updated : 24 Aug 2022, 07:15 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে আহলে সুন্নাত ও কওমী মাদ্রাসাপন্থীরা সভা আহ্বান করায় ব্রাহ্মণবাড়িয়া সদরে ১৪৪ ধারা জারিয়ে সব মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। বাসুদেব হাইস্কুল মাঠে বৃহস্পতিবার সকাল ১০টায় দুই পক্ষ আহ্বান করেছিলো। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে ১৪৪ ধারা জারি করা হয়। পুলিশ মাঠটি ঘিরে রেখেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় সরকার সাংবাদিকদের বলেন, সংঘর্ষের আশঙ্কায় সকাল ১১টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত বাসুদেব হাই স্কুল মাঠ এবং এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আগে গত ২৭ ফেব্র"য়ারি এ দুই পক্ষের সভা কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫২০ ঘ.