খাগড়াছড়ি, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি-বাঙালি সংঘাতের ১০ দিন পর খাগড়াছড়ি সদর থানার ওসি মো. শাহরিয়ার খানকে বুধবার বদলি করা হয়েছে।
তাকে বৃহস্পতিবারের মধ্যেই রাজশাহী বিভাগের পুলিশ রেঞ্জে যোগ দিতে বলা হয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার আবু কালাম সিদ্দিকী সাংবাদিকদের জানান, সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম এখন সাময়িকভাবে ওসির দায়িত্ব সামলাবেন।
স
bdnews24