কিশোরগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের এক ক্রিকেটার বুধবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
নিহত ফকরুল ইসলাম টগর (২০) কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
তিনি কিশোরগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূর্য সংঘ ক্রীড়াচক্রের নিয়মিত খেলোয়াড়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডা'র ফামার্সির ছাত্র ছিলেন।
এলাকাবাসী ও পরিবারের সদস্যরা বলেন, স্থানীয় স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলনের পর টগর সন্ধ্যায় বাসায় ফিরছিলেন। বাড়ির কাছে পাগলা মসজিদের সামনে পৌঁছলে ৫/৬ জন যুবক তাকে ছুরিকাঘাত করে মারাত
bdnews24