ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে সংশোধনী এনে দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বুধবার বিকেলে মুক্তাঙ্গণে এক সমাবেশে তিনি একথা বলেন।
'যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের ও বিএনপি জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করা'র প্রতিবাদে সমাবেশ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করার ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত জোট
bdnews24