ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর বাজার এলাকায় বুধবার একটি পরিত্যক্ত মর্টার সেল পাওয়া গেছে।
পরে কসবা থানা পুলিশ গিয়ে ওটি নিয়ে যায়।
কসবা থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, দুপুরে কাইমপুর গ্রামের জানে আলম নামের এক প্রভাষকের জমিতে পুকুর খননের সময় শ্রমিকরা মর্টার সেলটি দেখতে পায়।
পাঁচ কেজি ওজন ও ১৩ ইঞ্চি দৈর্ঘ্যর মর্টার সেলটি থানা হেফাজতে রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৯ ঘ.
bdnews24