২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ট্রলারডুবি, মা-শিশুসহ নিহত ৩

খুলনার দাকোপ উপজেলায় ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) ডুবে মা ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিখাঁজ রয়েছে আরো পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 01:37 PM

Updated : 24 Aug 2022, 07:13 PM

খুলনা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দাকোপ উপজেলায় ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) ডুবে মা ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিখাঁজ রয়েছে আরো পাঁচজন। শিবসার শাখা ঢাকী নদীতে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার সুতারখালি ইউনিয়নের গুনারী গ্রামের গোবিন্দ রায়ের স্ত্রী বিশখা রায় (৩০), তার ছেলে জ্যোতি রায় (২) এবং একই গ্রামের বিধান চন্দ্র মণ্ডল (৪৫)। সুতারখালি ইউনিয়নের চেয়ারম্যান বিধু নারায়ণ সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে তিলডাঙ্গা কলীমন্দিরে পূজা দিয়ে ২৬ জন যাত্রী কালীবাড়ি ঘাটে থেকে একটি ট্রলারে গুনারী গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। শিবসা ও ঢাকী নদীর মোহনায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আর একটি ট্রলারের ধাক্কায় সেটি ডুবে যায়। তিনি বলেন, ১৮ যাত্রী সাঁতরে তীরে ওঠে। তিনজনের লাশ বুধবার সকাল ১০টার দিকে ঢাকী নদীর জালিয়াখালী এলাকায় ভেসে ওঠে। নিখোঁজ পাঁচজনের নাম জানা যায়নি বলেও জানান তিনি। দাকোপ উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিখোঁজদের সন্ধানে স্থানীয়ভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। দাকোপ থানার ওসি মো. আহসান হাবিব বলেন, নিখোঁজদের স্বজনরা নিজ উদ্যোগে অনুসন্ধান চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩০ ঘ.