২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ১১ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে ১১ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে বাগেরহাটের একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 01:09 PM

Updated : 24 Aug 2022, 07:13 PM

বাগেরহাট, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে ১১ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে বাগেরহাটের একটি আদালতে। জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে বুধবার মামলাটি দায়ের করেন মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের আবদুর রব শেখ। বিচারক রাখিবুল ইসলাম বাদীর অভিযোগ এজাহার হিসেবে নেওয়ার জন্য মোড়েলগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- মোড়েলগঞ্জ উপজেলার নুরু শিকদার (৬২), উকিল শেখ (৬০), দবির শেখ (৬৫), মোবারেক প্রহরী (৬৭), আমির আলী খান (৭০), আকরাম প্রহরী (৬৩), আবদুল খালেক মোল্ল