২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে আগুনে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলায় আগুনে পুড়ে এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় তার স্বামীও গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 12:39 PM

Updated : 24 Aug 2022, 07:13 PM

রাজবাড়ী, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলায় আগুনে পুড়ে এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় তার স্বামীও গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম গোলাপী বেগম (৩০)। আহত আজিম মোল্লাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার চন্দনী ইউনিয়নের বাগমারা গ্রামের আজিম মোল্লার ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে ওই আগুনের সূত্রপাত বলে সাংবাদিকদের জানান রাজবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মজনু মোল্লা। তিনি বলেন, "আগুন মুহূর্তেই সারা ঘরে ছড়িয়ে পড়ে। এসময় আজিম মোল্লা তার শিশু সন্তানকে বাইরে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু স্ত্রী গোলাপী বেগমকে বাঁচাতে পারেনি। অগ্নিদগ্ধ হয়ে ঘরের মধ্যেই তার মৃত্যু হয়।" এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৮৩৩ ঘ.