২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া বন্দর আবার চালু

ভারতে পরিবহন ধর্মঘটের কারণে একদিন অচল থাকার পর বুধবার থেকে আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 08:04 AM

Updated : 24 Aug 2022, 07:14 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পরিবহন ধর্মঘটের কারণে একদিন অচল থাকার পর বুধবার থেকে আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি আবার শুরু হয়েছে। স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা ইন্দ্র মোহন দাস সাংবাদিকদের জানান, সকাল ৯টা থেকে পণ্য আসা-যাওয়া স্বাভাবিক গতিতে চলছে। ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ত্রিপুরা রাজ্যে পরিবহণ শ্রমিকরা মঙ্গলবার ধর্মঘট পালন করে। আখাউড়া বন্দরে দৈনিক ৬০ হাজার ডলার রাজস্ব আদায় হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৫ ঘ.