সাভার, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে বুধবার বাস ও টেম্পুর সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতরা সবাই টেম্পুযাত্রী।
সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বগাবাড়ি বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন- সানজিদা শেখ সুইটি (২০), বিউটি আক্তার (২২) ও আবুল বাশার (৩০)। সুইটি ডিইপিজেডের পুরাতন জোনের ভারতীয় মালিকানাধীন 'জিবি গামের্ন্টস'র শ্রমিক।
দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানায়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
ওসি সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামগড়া থেকে যাত্রীবাহী লেগুনাটি (টেম্পু) ডিইপিজেড আসছিলো। বিপরীতমুখী চলনবিল পরিবহনের একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়।
ওসি জানায়, দুর্ঘটনায় টেম্পুটি দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশ বাসটি আটক করেছে। তবে এর চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৫ ঘ.
bdnews24