২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির হল থেকে ৭ শিবিরকর্মী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ইসলামী ছাত্র শিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 05:36 AM

Updated : 24 Aug 2022, 07:14 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ইসলামী ছাত্র শিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে তারা হলের ছাদে বৈঠক করছিলো বলে শিক্ষার্থী ও পুলিশ জানিয়েছে। হলের শিক্ষার্থীরা জানায়, রাত ২টার দিকে গোপনে ছাদে বৈঠকের সময় সাত ছাত্র ধরা পড়ে। পরে তাদের কক্ষে ছাত্র শিবিরের বিভিন্ন পুস্তক পাওয়া যায়। আটক ছয় জন বঙ্গবন্ধু হলের ছাত্র। তারা হলেন- নাসিরউদ্দিন (কক্ষ নম্বর-৩১৩), নকিব (৪০৪), সাব্বির ও মনির (১১৭), শাহ আলম মোল্লা (৩১৭, ক) ও আবদুল্লাহ (৩১৪)। আটক অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তবে সাতজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ড. বায়তুল্লাহ কাদেরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন বৈঠকের সময় হলের ছাত্ররা ওই সাতজনকে আটক করে। পরে তাদের পুলিশে দেওয়া হয়।" রাত ৩টার দিকে পুলিশ গিয়ে সাত শিক্ষার্থীকেই শাহবাগ থানায় নিয়ে যায়। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটকরা সাতজন কোনো নাশকতার পরিকল্পনা করছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।" সকাল ৯টা পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। গত ফেব্র"য়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় এক ছাত্রলীগকর্মী নিহত হওয়ার পর থেকে জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র সংগঠনের শিবিরের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানে নামে পুলিশ; গ্রেপ্তার করা হয় কযেকশ শিবিরকর্মীকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১০ ঘ.