২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড ও আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

পাওনা টাকা চাওয়ায় এক তরুণকে এসিড নিক্ষেপ ও আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 04:04 PM

Updated : 24 Aug 2022, 07:09 PM

নারায়ণগঞ্জ,মার্চ ০১ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) - পাওনা টাকা চাওয়ায় এক তরুণকে এসিড নিক্ষেপ ও আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। হামলার শিকার শাহজালাল ওরফে অন্তরকে (১৭) আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহজালাল দেড় হাজার টাকা পেত আক্তার নামের এক ব্যক্তির কাছে। কয়েকদিন ধরেই সে আক্তারের কাছে পাওনা টাকা চেয়ে আসছিলো। টাকা দেয়ার কথা বলে রোববার রাতে আক্তার শাহজালালকে তার বাড়ি থেকে চর সৈয়দপুরে ডেকে নিয়ে আসে। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা শাহজালালের গায়ে আগুন ধরিয়ে দেয় এবং পরে এসিড নিক্ষেপ করে। তার চিৎকারে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ওসি জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আক্তারকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৪৬ ঘ.