২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেককে গ্রেপ্তারে পরোয়ানা

চাঁদাবাজির একটি মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে ঢাকার হাকিম আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 11:13 AM

Updated : 24 Aug 2022, 07:10 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির একটি মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে ঢাকার হাকিম আদালত। ২০০৭ সালে শাহবাগ থানায় খায়রুল বাশার নামে এক ব্যক্তির দায়ের করা ওই হামলায় সোমবার তারেকের হাজিরার দিন ছিলো। কিন্তু তারেক হাজির না হওয়ায় এবং তার পক্ষে কোনো সময়ের আবেদন না করায় মহানগর হাকিম মেহেদি হাসান তালুকদার গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন বলে ওই আদালতে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোকন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ওই মামলায় তারেকের বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াস আল মামুনসহ অপর পাঁচ আসামির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক বর্তমানে লন্ডনে আছেন। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধেও সোমবার কর ফাঁকির অভিযোগে একটি মামলা হয়েছে। এতে তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সরকারের নির্বাহী আদেশে মুক্তি নিয়ে কোকো বর্তমানে থাইল্যান্ড রয়েছেন। স