২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পুলিশ খুন: গ্রেপ্তার ৫

নওগাঁয় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন খুনের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 12:54 PM

Updated : 24 Aug 2022, 07:06 PM

নওগাঁ, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁয় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন খুনের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত নওগাঁ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি আমিনুল ইসলাম। বুধবার দিবাগত রাত আড়াইটায় নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের সামনে ছিনতাইকারীদের ছুরি ও লাঠির আঘাতে নওগাঁ গোয়েন্দা পুলিশের (ডিবি) এএসআই বেলাল হোসেন (৪০) গুরুতর জখম হন। রাতে নওগাঁ সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় সেখানে তার মৃত্যু হয়। আটককৃতরা হলেন- নওগাঁ শহরের চক এনায়েত মহল্লার এনামুল হক রায়হান (২৫), পার-নওগাঁ এলাকার হেলাল উদ্দিন (২০), চকদেবপাড়া এলাকার আব্দুল হান্নান (২২), পুরাতন পোস্ট অফিস পাড়ার সবুজ (২৫) ও চকদেব কলেজপাড়ার মাহবুবুর রহমান (৩২)। নওগাঁ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৭ ঘ.