২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের গুলিতে নিহত

খুলনায় ছেলের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 12:53 PM

Updated : 24 Aug 2022, 07:06 PM

খুলনা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় ছেলের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত আবু মুসা (৬২) খুলনার সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। পুলিশ বলছে, ছেলে মাহবুব হোসেন মানু (২৪) মাদকাসক্ত। তিনি ঘটনার পর থেকেই পলাতক। আবু মুসা নগরীর সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখমার এলাকায় নিজের বাড়িতে শুক্রবার দুপুরে মারা যান। সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবু মুসার লাইসেন্স করা বন্দুক দিয়েই তার ওপর গুলি চালায় ছেলে মানু। তিনি বলেন, "মাদকসেবী মানু টাকা চাইলে মুসা তা দিতে অস্বীকার করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মানু উত্তেজিত হয়ে বাড়িতে থাকা বন্দুক নিয়ে তার বাবাকে লক্ষ করে গুলি চালায়। গুলি আবু মুসার পিঠে লাগলে লুটিয়ে পড়েন তিনি।" গুরুতর আহত আবু মুসাকে প্রথমে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩০ ঘ.