২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 08:37 AM

Updated : 24 Aug 2022, 07:06 PM

ঝিনাইদহ, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহতের নাম শফিকুল ইসলাম (৩৭)। মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে ভোর সাড়ে ৫টার দিকে তিনি নিহত হন বলে ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল সুলতান আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন। শফিকুলের লাশ বিএসএফ নিয়ে গেছে। তার বাড়ি বাঘাডাঙ্গা গ্রামে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন। বিডিআর কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, জানান, সীমান্তের ওপার থেকে গরু নিয়ে আসার পথে ভারতের নদীয়া জেলার রামনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি চালালে তিনি ৮০ নম্বর সাব পিলারের পাশে পড়ে যান। তার লাশ জিরো লাইন থেকে ৭০০ গজ ভারতের অভ্যন্তরে ছিলো। পরে তা বিএসএফ নিয়ে যায়। এ হত্যার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.