২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি ও খাগড়াছড়িতে আরো ত্রাণ সহায়তা

সাম্প্রতিক সহিংসতায় রাঙামাটি ও খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের জন্য তৃতীয় দফায় ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 03:37 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রতিক সহিংসতায় রাঙামাটি ও খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের জন্য তৃতীয় দফায় ত্রাণ সহায়তা দিয়েছে সরকার। বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জেলা দু'টিতে ৪২ লাখ টাকা, ৪০০ মেট্রিক টন চাল ও এক হাজার বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেয়। নতুন বরাদ্দের মধ্যে রাঙামাটি জেলায় খয়রাতি সাহায্য (জিআর) হিসেবে নগদ পাঁচ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং বাড়িঘর নির্মাণের জন্য ২০ লাখ টাকা ও ৫০০ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়। খাগড়াছড়ি জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে জিআর হিসেবে নগদ পাঁচ লাখ টাকা ও ২০০ টন চাল। বাড়িঘর নির্মাণের জন্য দেওয়া হয় ১২ লাখ টাকা ও ৫০০ বান্ডিল ঢেউটিন। এছাড়াও খাগড়াছড়ি জেলায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে মার্চ থেকে মে পর্যন্ত তিনমাস ভিজিএফ কর্মসূচির আওতায় চাল দেওয়া হবে। প্রতিটি পরিবার মাসে ২০ কেজি করে চাল পাবে। এরআগে মঙ্গল ও বুধবার এ দু'জেলায় ৩৬ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা, ৬৪৫ মেট্রিক টন চাল, ৫০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/২১৩১ ঘ.