ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে একটি বাসার গ্রিল কেটে নগদ টাকাসহ দেড় লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শ্যামপুরের আলমগঞ্জের ১৩/এ/১ ফরিদাবাদে কাপড় ব্যবসায়ী মজিবুর রহমানের বাড়িতে ওই ডাকাতি হয়।
শ্যামপুর থাকার উপপরিদর্শক জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার গভীর রাতে দোতলার গ্রিল কেটে ডাকাতরা ঢুকে। তারা অস্ত্রের মুখে নগদ ১০ হাজার টাকা ও ৫ ভরি র্স্বণালঙ্কার নিয়ে যায়।
তবে বাড়ির মালিকের অনিচ্ছায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জাহিদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৫১০ ঘ.
bdnews24