ফরিদপুর, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাধবপুর গ্রামে বুধবার সকালে ভাইপো'র লাঠির আঘাতে ফুপুর মৃত্যু হয়েছে।
নিহতের নাম সুফিয়া বেগম (৪২)। পুলিশ তার ভাইপো নাসির মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে।
বোয়ালমারী থানার ওসি শেখ আহমদ আলী বলেন, কয়েকদিন আগে সুফিয়া বেগমের মেয়ের বিয়ে হয়। বিয়ের দিন একটি মোবাইলফোন সেট হারিয়ে গেলে সুফিয়া নাসিরকে সেটটি চুরির জন্য অভিযুক্ত করেন।
এর জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে নাসির লাঠি দিয়ে সুফিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১০৩০ ঘ.
bdnews24