২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩৫ মণ জাটকা আটক

চাঁদপুরের মেঘনায় যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 08:50 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুরের মেঘনায় যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। ঢাকাগামী কোকো-২ লঞ্চে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব জাটকা আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাইফুর রহমান। আটককৃত জাটকা বুধবার ৪৭ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় কেউ আটক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩৪ঘ.