২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর মেয়রের ছেলে চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র আলিমুজ্জামান টুলুর ছেলে রাজু মোল্লাকে একটি চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 08:03 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র আলিমুজ্জামান টুলুর ছেলে রাজু মোল্লাকে একটি চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জ পুলিশের একটি দল মঙ্গলবার রাজু এবং তার তিন বন্ধুকে গ্রেপ্তার করে। মোটর সাইকেলটি গোপালগঞ্জ থেকে চুরি হয়েছিলো বলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান। গ্রেপ্তার অপর তিনজন হলেন- মেহেদী হাসান (২১), রাজ (২২) ও আনোয়ার হোসেন (২৫)। পুলিশ কর্মকর্তা হারুন সাংবাদিকদের বলেন, মোটর সাইকেল চুরির তদন্তে রাজুসহ অন্যদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যে পৌর মেয়র আলিমের ইটভাটা থেকে মঙ্গলবার মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। গত ২০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার সাজ্জাদ হোসেন হীরার বাসা থেকে মোটর সাইকেলটি চুরি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৫ ঘ.