২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সমালোচনায় সাবেক নেতারা

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের 'চাঁদাবাজি, টেন্ডারবাজি' ও রাজনৈতিক সংঘাতের সমালোচনা করেছেন সংগঠনটির সাবেক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 04:02 PM

Updated : 24 Aug 2022, 07:00 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের 'চাঁদাবাজি, টেন্ডারবাজি' ও রাজনৈতিক সংঘাতের সমালোচনা করেছেন সংগঠনটির সাবেক নেতারা। মঙ্গলবার এক অনুষ্ঠানে হতাশা প্রকাশ করে তারা বলেন, আজকের ছাত্রলীগ নেতারা আর আদর্শের রাজনীতি করে না। তারা ফ্ল্যাট, গাড়ি ও অর্থবিত্তের মালিক হওয়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করে। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাবেক ছাত্রলীগ ফউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে ষাটের দশকের ছাত্রনেতা ও ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বলেন, "যখনই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি-টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ শুনি তখনই পাগলের মত অন্তরা