২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মাটি চাপায় ২ শিশুর মৃত্যু

কুমিল্লায় গোমতী নদীর চরে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 03:41 PM

Updated : 24 Aug 2022, 07:01 PM

কুমিল্লা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লায় গোমতী নদীর চরে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের মালিসাইর গ্রামে মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানান। নিহতরা হল- একই গ্রামের রনি চক্রবর্তী (১৫), মাধব চন্দ্র বিশ্বাস (১২)। তপন সরকার (১২) নামে অপর এক শিশুও আহত হয়েছে। রনির বাবা শংকর চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোমতী নদীর চরে ঘাস কাটতে গিয়েছিল এই তিন শিশু। এক সময় তারা চরের কাটা মাটির গর্তে বসে বিশ্রাম নিতে গেলে তাদের ওপর মাটি ধসে পড়ে। ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাশ্ববর্তী দেবীদ্বার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান রনি ও মাধবের মৃত্যু হয়েছে। আহত তপনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দেবীদ্বার থানার সহকারী উপ-পরিদর্শক মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৩৯ ঘ.