২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিব পর্যায়ের চার কর্মকর্তা বদল

প্রশাসনের উপসচিব পর্যায়ের চারজন কর্মকর্তার পদে মঙ্গলবার রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 03:15 PM

Updated : 24 Aug 2022, 07:01 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপসচিব পর্যায়ের চারজন কর্মকর্তার পদে মঙ্গলবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় পৃথক আদেশে এসব রদবদল করা হয়। এর মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক আব্দুল মজিদ শাহ আকন্দকে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. ইমরানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক কামাল হোসেনকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২ এর উপ-পরিচালক এবং ওএসডি উপসচিব জাহাঙ্গীর হোসেনকে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/২১১৩ ঘ.