লিটন হায়দার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরবার শুরুর এক ঘণ্টা আগে বিদ্রোহীরা বৈঠক করেছিলো, তারা লুট করেছিলো অস্ত্র ও গোলাবারুদ। তারপর দরবার হলে একাংশ 'জাগো' বলার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গুলি ও হত্যাকাণ্ড।
ঢাকা সেক্টরের বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে মামলার প্রসিকিউটর মেজর মো. মতিউর রহমান এ তথ্য তুলে ধরেন।
এক বছর আগে পিলখানায় বিডিআর সদর দপ্তরে যে স্থানটি থেকে রক্তক্ষয়ী বিদ্রোহের সূত্রপাত হয়েছিলো, সেই দরবার হলেই মঙ্গলবার শুরু হয়েছে বিডিআরের ঢাকা সেক্টরের বিদ্রোহীদের বিচার।
শুরুর দিনে মামলার বাদি ভারপ্রাপ্ত সুবেদার মেজর মো. শাহ আলম ভূঁইয়া শাহ আলম ১১ পৃষ্ঠার লিখিত অভিযোগ পড়ে শোনানোর পর বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মাইনুল ইসলাম নেতৃত্বাধীন আদালত তা আমলে নেয়।
বিশেষ আদালতে প্রসিকিউটার মেজর মো. মতিউর রহমান ২০০৯ সালের সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন।
তিনি বলেন, গত বছরের ২৫ ফেব্র"য়ারি দরবার শুরুর প্রায় এক ঘণ্টা আগে বিদ্রোহীদের ১৫/১৬ জনের একটি গ্র"প বৈঠক করে। তারা দুই ভাগে ভাগ হয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরবর্তীতে তারা একত্রিত হয়ে অস্ত্র ও গোলাবারুদ বিনিময় করেই বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
বাহিনীতে অস্ত্র ও গোলাবারুদ আলাদা স্থানে রাখা হয়।
এর পরবর্তী সময়ের ঘটনার বর্ণনায় শাহ আলম বলেন, সকাল ৯টা ২৫ মিনিটে মহাপরিচালক বক্তব্য দেওয়ার সময় ১৩ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহি মঈন অস্ত্র হাতে দরবার হলে ঢুকে মহাপরিচালকের দিকে অস্ত্র তাক করে। ওই সময় ব্রিগেডিয়ার জেনারেল বারীসহ অন্যরা তাকে নিরস্ত্র করেন।
"তখন দরবার হলে উপস্থিত জোয়ানদের মধ্য থেকে 'জাগো' বলা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মহাপরিচালক বলে ওঠেন,'আপনারা সকলে বসুন, আমি আপনাদের সব কথা শুনবো'। কিন্তু আদেশ অমান্য করে অন্যদের সঙ্গে ঢাকা সেক্টরের বিডিআর সদস্যরাও সক্রিয়ভাবে বিদ্রোহে অংশ গ্রহণ করে", বলেন শাহ আলম।
এরপর বিদ্রোহীরা হত্যা ও লুণ্ঠন শুরু করে বলে অভিযোগে বলা হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ এবং ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
পিলখানায় হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার তদন্ত করছে।
মামলার অভিযোগে বলা হয়, হাবিলদার মো. রমিজুল ইসলাম চৌধুরীসহ ১২ জন অস্ত্র-গুলি লুট করে সশস্ত্র অবস্থায় পিলখানায় সক্রিয়ভাবে বিদ্রোহে অংশ নেন। নায়েক সুবেদার মো.ওয়ালিউল্লাহ নিহত কর্মকর্তাদের লাশ নিশ্চিহ্ন করতে সরকারি যানবাহন ব্যবহার করে পিলখানার একটি পার্কে নিয়ে যেতে অন্য বিদ্রোহীদের সাহায্য করে।
মঙ্গলবারের মামলায় আসামি করা হয়েছে ৮০ জনকে। এর মধ্যে ৪০ জন বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নেয় এবং বাকি ৪৬ জন বিশৃঙ্খলা থামাতে কোনো পদক্ষেপ নেয়নি বলে বাদির অভিযোগ।
শাহ আলম বলেন, সুবেদার মেজর মো. ফজলুল হকসহ ২৬ জন তৎকালীন মহাপরিচালকের আদেশ মেনে যদি নিজ নিজ অধীনস্তদের নিয়ন্ত্রণ করতেন, বিদ্রোহ দমনে চেষ্টা চালাতেন, তা হলে ঢাকা সেক্টর কমান্ডারসহ অন্য কর্মকর্তা ও তাদের পরিবারের জীবন রক্ষা করা সম্ভব হতো।
বিদ্রোহীরা কর্নেল মুজিব এবং লে.কর্নেল এনায়েতকে হত্যার পর চার তলা থেকে এবং মেজর মকবুলকে দোতালা থেকে ফেলে দেয়। শুধু তাই নয় তারা নিহত সকল অফিসারে লাশ নিশ্চিহ্ন করতে পুড়ে ফেলানো চেস্টা করেছিল।
এসব জঘন্যতম নির্মমতা বলে লিখে প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এগুলো উপলদ্ধি করার বিষয়।
মেজর মতিউর বলেন, "কর্নেল নাফিজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার অনাগত শিশু সন্তানকে উদ্দেশ্য করে এসএমএস করে বলেছিলেন, বাবা তোমার মাকে দেখো।
"বিদ্রোহীরা কর্নেল মুজিব এবং লেফটেন্যন্ট কর্নেল এনায়েতকে হত্যার পর চারতলা থেকে এবং মেজর মকবুলকে দোতলা থেকে ফেলে দেয়। শুধু তাই নয়, তারা নিহত সব অফিসারের লাশ নিশ্চিহ্ন করতে পুড়ে ফেলার চেষ্টা করেছিলো।"
"এ নির্মমতা বলে-লিখে প্রকাশ করা সম্ভব নয়, এগুলো উপলব্ধি করার বিষয়", বলেন মেজর মতিউর।
তিনি বিদ্রোহীদের শাস্তি দাবি করে বলেন, "যাদের জীবন গেছে তাদের সন্তান রয়েছে, তাদের স্ত্রী রয়েছে, তাদের বাবা-মা রয়েছে। তারা হারিয়েছে তাদের নিকটজনকে। এখন তারা চেয়ে আছে এ বিচারের দিকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯৫০ ঘ.
bdnews24